ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​একটি মানবিক সহায়তাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে\

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২০:১৬:০৬
​একটি মানবিক সহায়তাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে\ ​একটি মানবিক সহায়তাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে\
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মহিষ বাতান গ্রামের বাসিন্দা মোঃ মহররম আলীর দুই বছর বয়সী কন্যা মোছাঃ মুনতাহা বানু গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে। জন্মের পর থেকেই শিশুটি হৃদরোগে ভুগছিল। পরবর্তীতে ভারতের নারায়না হাসপাতালে গত ১৬/০৪/২০২৫ইং তারিখে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করলে তার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়ে।

চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র পিতা মোঃ মহররম আলীর পক্ষে খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও ধার-দেনা করে প্রাথমিক চিকিৎসা চালানো হলেও বর্তমানে উন্নত হাসপাতালে চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে।

শিশু মুনতাহা বর্তমানে শ্বাসকষ্ট ও দুর্বলতায় ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না হলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। অসহায় পিতা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও হৃদয়বান এবং বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রীর তারেক রহমান এর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তার আদরের সন্তানটি প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ